কুবিতে ফলাফল ভিত্তিক পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৫ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে ফলাফল ভিত্তিক পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ^বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ৭টি বিভাগের শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এবং রিসোর্স পারসন হিসেবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হকের সঞ্চালনায় এসময় উপাচার্য বলেন, ‘নিজের কাজটাই শেষ কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমাজের জন্য কাজ থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধুলাবালিতে আপনাদের অধিকার রয়েছে। সেই অধিকারের জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে করবেন।’

কর্মশালায় অর্থনীতি, লোক প্রশাসন, গণিত, নৃবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬