বেরোবি শিক্ষকের মহানুভবতা

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ PM
বেরোবি’র মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক।

বেরোবি’র মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। © টিডিসি ফটো

রোকনুজ্জামান মন্ডল । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। গেল কোরবানীর ঈদের দিন আত্মীয়ের বাড়িতে মাংস বিলি করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হন।পায়ে অস্ত্রপচার শেষ হয়েছে। ওদিকে ২য় বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে এসেছে। তিনি ভেবেছিলেন হয়ত তিনি এই সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন না।

তবে, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ তার জন্য যথাযথ পদক্ষেপটিই গ্রহণ করেছে। এক্ষেত্রে অগ্রহণী ভূমিকা রেখেছেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। তিনি রোকনুজ্জামানের দুর্ঘটনার খবর শোনার পরই তাকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। হতাশ না হয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেন।

পরবর্তীতে রোকনুজ্জামান ফরম পূরণ করলে তার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়। আর, একা বসে বসে পরীক্ষা গ্রহণ করেন শেখ মাজেদুল হক।

শেখ মাজেদুল হকের পরীক্ষা গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ওই বিশ্ববিদ্যলয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও বিতার্কিক তরিকুল ইসলাম পিয়াস। তরিকুল ইসলাম পিয়াস বলেন, অনুপ্রেরণার যোগান দিয়ে পাশে বসে পরীক্ষা নিয়েছেন শেখ মাজেদুল হক স্যার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমন মানবিক আচরণ আমাদের আশার আলো দেখায়।

অসুস্থ থেকেও পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোকনুজ্জামান মন্ডল। একই সাথে বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এবিষয়ে শেখ মাজেদুল হক বলেন, ছেলেটির জীবন থেকে যেন একটি বছর হারিয়ে না যায় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেছি। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো দায়িত্ব বলে মনে করি। শিক্ষার্থীরা ভালো থাকলে নিজের মাঝে ভালোলাগা কাজ করে।

ট্যাগ: বেরোবি
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950