অভিযোগের প্রমাণ পেলে জাবি উপাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা

১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্প্রতি জাবি উপাচার্য প্রতিষ্ঠানটির দেড় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের এক কোটি টাকা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। জাবিতে বিষয়টি নিয়ে আন্দোলন চলার মধ্যে উপাচার্য অভিযোগ করেন, ছাত্রলীগের সদ্যসাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে তার কাছে চাঁদা দাবি করেছেন। এরপর শোভন ও রাব্বানীকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

অধ্যাপক ফারজানা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও জাবি ছাত্রলীগের এক নেতা উপাচার্যের কাছ থেকে টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। এসব বিষয় প্রকাশ্যে আসার পর জাবি উপাচার্যের অপসারণের দাবি তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে কাদের বলেন, ভিসির পদত্যাগ কী কারণে, নৈতিক স্থলন? তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, এখানে যদি তার কোনো অপকর্মে সংশ্লিষ্টতা থাকে, তদন্তে যদি এটা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তবে জাবি উপাচার্যের পদত্যাগ চেয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল তো সবার পদত্যাগ দাবি করছেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। তিনি নিজেই নিজের পদত্যাগ দাবি করেছেন। তিনি নির্বাচনে জিতেও পদত্যাগ করেছেন। আবার কথা রাখতে পারেননি, ওই শূন্য জায়গায় নিজেই আরেকজনকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এই দ্বিচারিতায় তাদের যে ভালো ভালো কথার দাম নেই। তারা নিজেরা বলে একটা করে আরেকটা। তারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না। নিজের দলের যখন গণতন্ত্রের সংকট, তারা দেশের গণতন্ত্র নিয়ে যখন কথা বলে, তখন সাধারণ মানুষ বিষয়টিকে হাস্যকরই মনে করে।

নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950