বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বহিষ্কার: বিবিসিকে যা বললেন ভিসি

১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৮ PM

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাময়িক বহিষ্কৃত ছাত্রী তার নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়া পড়ালেখার পাশাপাশি ‘দ্য ডেইলি সান’ এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবেও কাজ করেন।

তিনি অভিযোগ করছেন, তাকে সম্প্রতি তার সাংবাদিকতা ও ফেসবুক স্ট্যাটাসের জের ধরে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সঙ্গে অশালীন শব্দ ব্যবহার করে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে উপাচার্য অধ্যাপক খন্দকার মোঃ নাসিরউদ্দীন অভিযোগ করছেন, ছাত্রীটি অন্তত দুবার তার ফেসবুক আইডি হ্যাক করেন।

এছাড়া উপাচার্যের ভাষায়, ফাতেমা-তুজ-জিনিয়া আরেক ছাত্রের যোগসাজশে 'ভিসি, প্রশাসন ও বিশ্ববিদ্যালয় ধ্বংসের মহাপরিকল্পনা' করছিল এই প্রমাণ তারা পেয়েছেন। একারণেই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনাটি বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

উপাচার্যের বক্তব্য, ওই শিক্ষার্থী যদি তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে তবে তার বহিষ্কারাদেশ তুলে নেয়া হবে।

কিন্তু জিনিয়া বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন,"আমি যেখানে অপরাধই করিনি, সেখানে কেন ক্ষমা চাইবো"।

শিক্ষার্থীর অভিযোগ:
বিবিসিকে ফাতেমা-তুজ-জিনিয়া বলেন, তিনি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে নানা সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন।

এসব সংবাদের জন্য বিভিন্ন সময়ে তাকে হুমকি দেয়া হয়েছে।

এসবের ধারাবাহিকতায় গত ২৪শে অগাস্ট একটি সংবাদের জন্য উপাচার্যের বক্তব্য নিতে গেলে, উপাচার্য একটি ফেসবুক স্ট্যাটাসের জের ধরে তাকে গালিগালাজ করেন বলে জিনিয়া অভিযোগ করেন।

যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এই ইস্যু সেটিতে তিনি লিখেছিলেন, 'বিশ্ববিদ্যালয়ের কাজ কী হওয়া উচিত?'

তার অভিযোগ, এক পর্যায়ে তার সংবাদের একজন সূত্র বা সোর্স, যিনি ওই বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। যেদিন ছাত্রটিকে তুলে নিয়ে যাওয়া হয়, ওইদিন রাতে তার মেসেও হামলা চালানো হয় বলে জিনিয়া অভিযোগ করেন।

সর্বশেষ গত ১২ই সেপ্টেম্বর তিনি সাময়িক বহিষ্কারের নোটিশ পান, যেখানে কারণ হিসেবে দেখানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে একজন ছাত্রের সঙ্গে আপত্তিকর আলোচনা করা, বিশ্ববিদ্যালয়কে হেয় করে ফেসবুকে স্ট্যাটাস দেয়া এবং উপাচার্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা।

নোটিশে উল্লেখিত সবগুলো অভিযোগই অবশ্য অস্বীকার করেছেন ওই জিনিয়া।

উপাচার্যের বক্তব্য:
ওদিকে উপাচার্য হুমকি দেয়া বা অশালীন আচরণ করার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি পাল্টা অভিযোগ করেছেন যে ছাত্রীটি আরেকজন ছাত্রের সঙ্গে মিলে বিশ্ববিদ্যালয় ও এর প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টায় লিপ্ত ছিল।

সেই সাথে সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েওই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল।-বিবিসি বাংলা

নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950