মুক্তিযোদ্ধার সন্তানের কক্ষ ভাঙচুর, মালামাল লুটপাট

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের আবাসিক আলাওল হলে এক মুক্তিযোদ্ধার সন্তানের কক্ষ ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ৫ জনকে অভিযুক্ত করে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ৪৩৮ নম্বর রুমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রমজান হোসাইন। সে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী লিখেন, তার অনুপস্থিতিতে রুমের তালা ভেঙে ভাঙচুরসহ লুটপাট করা হয়। এসময় রুমের কাপড়-চোপড়, বইপত্র ও ব্যাগে থাকা ২০৫০ টাকা নিয়ে যায় লুটপাট কারীরা।

অন্যদিকে অভিযুক্তরা হলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. শাহজাহান, মেরিন সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের জাহিন খন্দকার, লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের মো. সূচক, আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ ও হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আবির।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মো. রমজান হোসাইন বলেন, গতকাল রাত ১১ টার দিকে আমি রুমে না থাকায় অভিযুক্ত ৫ জন আমার রুমের তালা ভেঙে ভাঙচুর চালায় এবং টাকা ও মালামাল লুটপাট করে। এ ঘটনায় প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনার বিচার দাবি করছি।

অভিযোগ পত্র

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। হল কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬