বশেমুরবিপ্রবি সাংবাদিক বহিষ্কারে জাবিসাসের নিন্দা

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২১ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সদস্য ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাবিসাস সভাপতি প্লাবন তারিক ও সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন।

বশেমুরবিপ্রবি সাংবাদিক সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট পেশাগত দায়িত্ব পালন করার স্বার্থে নিউজের বক্তব্য সংগ্রহ করার জন্য উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনের কার্যালয়ে যান ফাতেমা-তুজ-জিনিয়া। এসময় গত ১০ আগস্ট ওই সাংবাদিকের ফেসবুক টাইমলাইনে শেয়ার করা ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কি হওয়া উচিৎ?’ শিরোনামের স্ট্যাটাস দেওয়ার কারণ জিজ্ঞেস করেন উপাচার্য। জিনিয়া স্ট্যাটাস দেওয়ার কারণ বললে উপাচার্য ক্ষিপ্ত হয়ে যান। অসংলগ্ন আচরণ শুরু করেন। গালাগালি করতে থাকেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

এরই প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার সাক্ষরিত এক আদেশে ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়।

জাবিসাসের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় কোন ক্যান্টনমেন্ট এলাকা নয় যে কারো সমালোচনা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে সকল মত ও পথের মানুষের ভাষা প্রকাশের সুযোগ থাকতে হবে। কোন অবস্থাতেই স্বৈরাচারী উপায়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত হতে পারে না। পাশাপাশি তথ্য জানার অধিকার সকলের রয়েছে এবং বাংলাদেশের সংবিধান মতে দেশের সকল নাগরিক স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের কাজ তথ্য সাধারণ জনগণের কাছে সরবরাহ করা। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্যে করা যাচ্ছে বশেমুরবিপ্রবি প্রশাসন ধারাবাহিকভাবে শিক্ষার্থী ও সাংবাদিক নিপীড়ন করে আসছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থী বিরোধী অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence