ইবিতে আইসিএসডিএপি’র সম্মেলন ১৪ ও ১৫ সেপ্টেম্বর

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১১ PM

© ফাইল ফটো

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সামাজিক উন্নয়ন বিষয়ক এশিয়-প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোট ‘আইসিএসডিএপি’র সপ্তম দ্বি-বার্ষিক সম্মেলন। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও আইসিএসডি, অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের শতাধিক সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ-গবেষক।

সামাজিক স্থিতিশীলতা অর্জন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, সামাজিক অস্থিরতার মাধ্যমে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করে শান্তির পথনির্দেশ করা এবং শান্তি ও উন্নয়নের জন্য ভবিষ্যত সম্ভাবনার দ্বার উন্মোচন করাই আন্তর্জাতিক এই সম্মেলনের লক্ষ্য বলে জানা গেছে।

এ লক্ষে সম্মেলনে গৃহযুদ্ধ, শরণার্থী ও সামাজিক অস্থিরতা; অর্থনৈতিক বৈষম্য এবং শান্তি ও উন্নয়নের ওপর প্রভাব; জনসংখ্যা বৃদ্ধি এবং সামাজিক অস্থিরতা; বিশ্বায়ন, অভিবাসন এবং শান্তি ও উন্নয়নের পথে চ্যালেঞ্জ; দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তি ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সামাজিক উন্নয়ন বিষয়ে এ ধরনের সর্ববৃহৎ আয়োজন এটিই প্রথম। আন্তর্জাতিক এ সম্মেলন সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে।

অনুষ্ঠিতব্য এ সম্মেলনের সহযোগী আয়োজক হিসেবে রয়েছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোশ্যাল সায়েন্স এবং থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয়। এর আগে আন্তর্জাতিক এই জোটের ষষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে।

সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950