শহীদ মিনারের বেদিতে বাইক চালালেন রাবি ছাত্রলীগ নেতা

১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪ PM

© সংগৃহীত

শহীদ মিনার বেদিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেল চালানোর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার ঝড় বইছে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম গোলম রাব্বানি রবি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক এবং রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে পরিচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার প্রাঙ্গণে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানি রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সাদ্দাম হোসেন সজীব, ধর্ম বিষয়ক সম্পাদক আশিক আজাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও রাবি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রবিউল সরকার রুবেল ও ছাত্রলীগকর্মী ফয়সালসহ ছাত্রলীগের কয়েকজন নেতা। আড্ডার একপর্যায়ে তাদের মধ্যে থেকে গোলাম রব্বানি রবি জুতা পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে শহীদ মিনারের বেদীতে উঠে পড়েন।

এ ব্যাপারে সাদ্দাম হোসেন সজীব বলেন, ‘আমরা শহীদ মিনারের সামনে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার একপর্যায়ে রবি বাইক স্টার্ট দেয়। আমরা ভেবেছিলাম সে চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই সে বাইক নিয়ে শহীদ মিনারের বেদীতে উঠে পড়ে। তার এই কর্মকাণ্ডে আমরা অবাক হই। সে নেমে আসার পর এই কাজের জন্য তাকে আমরা বকাঝকা করি।’ এ বিষয়ে জানতে গোলাম রব্বানি রবির মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

বিষয়টি ভাষা শহীদদের জন্য অত্যন্ত অপমানজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন রাবির শিক্ষক আমিনুল ইসলাম কনক। তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। এটা আমাদের ভাষা শহীদদের জন্য চরম অপমানের বিষয়ও বটে। ক্ষমতাশীল একটি ছাত্র সংগঠনের নেতা যিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করেন তার কাছ থেকে এরকম কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংগঠনটির কেন্দ্রীয় পর্যায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।’

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬