ইবির মেডিকেল সেন্টারে ‘ডেন্টাল ইউনিট’ উদ্বোধন

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ PM
নতুন ইউনিটের উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী

নতুন ইউনিটের উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল সেন্টারে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেডিকেল সেন্টারের নবনির্মিত দ্বিতীয়তলায় এ ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, দন্ত চিকিৎসক ডা. মাসুম আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘আমরা সাধারণত দায় না পড়লে দাঁতের চিকিৎসকের শরনাপন্ন হই না। মেডিকেল সেন্টারে ডেন্টাল ইউনিটের উদ্বোধনের মধ্যে দিয়ে আজ থেকেই বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্য দাঁতের চিকিৎসা সেবা পাবেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা দাঁত হারিয়ে দাঁতের মর্যাদা বুঝতে চাই না। দন্ত চিকিৎসা পৃথিবীর বুকে একটি ব্যয়বহুল চিকিৎসা। সেখানে আজ মেডিকেল সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধনের ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দন্ত চিকিৎসার দ্বার উন্মোচিত হলো।’

সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950