মাদকমুক্ত ক্যাম্পাস গড়বে ইবি ছাত্রলীগ

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৭ PM
ছাত্রলীগের মাদকবিরোধী মিছিল

ছাত্রলীগের মাদকবিরোধী মিছিল © টিডিসি ফটো

মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদকবিরোধী মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ‘মাদক কে না বলি, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ সেপ্টেম্বর) ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করে তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বেলা ১২টার দিকে দলীয় সিদ্ধান্ত থেকে মাদকবিরোধী মিছিলটি বের হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রশাসন ভবন চত্বরে মাদকবিরোধী এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আলো, মিজানুর রহমান মিজান, নূর আলম, তন্ময় সাহা টনি, শাহজালাল সোহাগ, রেজওয়ান উল ইসলামসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত ক্যাম্পাস আমাদের সকলের প্রাণের দাবী। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের ঘোষণা বাস্তবায়নে ইবি ছাত্রলীগ বদ্ধপরিকর। আমাদের ক্যাম্পাস আমরাই মাদকমুক্ত রাখবো এই হোক আমাদের আজকের সমাবেশের অঙ্গীকার।

এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্ছিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence