চবির ভর্তি আবেদন শুরু

০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮ AM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি আবেদনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড.শিরীণ আখতার। রবিবার (৮সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১.৫৯ টা পর্যন্ত। আবেদন ফি ১ অক্টোবর রাত ১১.৫৯ টা পর্যন্ত জমা দেয়া যাবে।

২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনকালে চবি উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার সার্বিক ভর্তি কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চবির ভর্তি পরীক্ষায় গতবছর থেকেই নিজস্ব অটোমেশন সিস্টেমে কার্যক্রম শুরু হয়েছে। যা এ বছরও অব্যাহত থাকবে। তাই এইবছর নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এই বছর শিক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্ক রাখা হয়েছে।

সভায় চবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, ওয়ার্ডেন, রেজিস্ট্রার, প্রক্টর এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ, আইসিটি সেলের পরিচালক এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২৭ অক্টোবর 'বি' ইউনিট , ২৮ অক্টোবর 'ডি' ইউনিট , ২৯ অক্টোবর 'এ' ইউনিট, ৩০ অক্টোবর 'সি' ইউনিট এবং ৩১ অক্টোবর 'বি ১' উপ-ইউনিট ও 'ডি ১' উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬