কুবিতে জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৭ আগস্ট ২০১৯, ০৪:৫৫ PM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলা বিভাগের আয়োজনে দিবসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে পালন করা হয়।

এসময় বাংলা বিভাগের করিডোরে স্থাপিত জাতীয় কবির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম মনিরুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামসুজ্জামান মিলকী, অধ্যাপক আহমেদ মাওলা, প্রভাষক নূর মোহাম্মদ রাজু ও সাদিয়া আফরোজ সিফাত।

এছাড়া বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুরাজ বলসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতীয় কবির প্রেম ও দ্রোহসমৃদ্ধ জীবনের স্মৃতিচারণ করেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬