নাহিদ ইসলাম

শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই, ফিরলে ফাঁসির মঞ্চ প্রস্তুত

০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। © টিডিসি ফটো

যেকোনো মূল্যেই দেশে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিবাদীরা দেশে ফিরে আসার চেষ্টা করলে তাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ডিসেম্বর মাসে মনে হয় কেউ দেশে আসতে চাচ্ছে, আপনারা জানেন? আপনারা-আমরা কি প্রস্তুত আছি? জুলাইয়ে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি তার চেয়ে বেশি প্রস্তুত আছি?’

অতীতে উদারতা দেখানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আগেরবার তাঁরা ক্ষমা করে দিয়েছিলেন এবং প্রতিপক্ষের প্রতি ন্যায়বিচারের কথা বলেছিলেন। কিন্তু জুলাইয়ের শহীদ ও ওসমান হাদির হত্যার বিচার এখনো পাননি বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখন জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তোলে। আগামী ডিসেম্বরকে বিজয় ও প্রতিরোধের মাস উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের মতো আগামী ডিসেম্বরেও ছাত্র-জনতা বিজয় অর্জন করবে।

বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। গণঅভ্যুত্থানের সংগ্রাম অব্যাহত থাকবে।

‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস সাংবাদিকেরা আমাদের সহযোদ্ধা
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950