ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
ঠাকুুরগাও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে ফাজিল (পাস) ১ম ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষার তারিখ পরির্বতন করল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আজ রবিবার (১৮ অক্টোবর) জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (পাস) ১ম ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষা-২০২৫ নিম্নে উল্লিখিত তালিকা অনুসারে ০১ (এক) দিনের পরীক্ষার সময়সূচিতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রজ্ঞাপনের আলোকে পরিবর্তন করা হলো (সংযুক্ত)।
সেখানে আরও বলা হয়, শুধুমাত্র পরিবর্তিত ০১ (এক) দিনের সময়সূচি ছাড়া অন্যান্য পরীক্ষা সমূহ পূর্বে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।