ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৭ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত তিন বছর মেয়াদী ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ মিলিয়ে গড় পাসের হার ৯৩.৬৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ফলাফলের কপি ভাইস-চ্যান্সেলর এর কাছে হস্তান্তর করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর তিন বর্ষে মোট এক লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ১১ হাজার ৯৯৪ জন। বর্ষভিত্তিক পাসের হার নিম্নরূপ: প্রথম বর্ষ ৮৮.৮৪ শতাংশ, দ্বিতীয় বর্ষ ৯৬.৪২ শতাংশ, তৃতীয় বর্ষ ৯৭.৭১ শতাংশ।

আরও পড়ুন: পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’

ফলাফল দেখবেন যেভাবে:
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.result.iau.edu.bd অথবা www.iau.edu.bd থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া আগামী রবিবার থেকে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থায় রুপ দিতে সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে। 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, মাদরাসা পরিদর্শক মো. গিয়াস উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী রবিবার থেকে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। ৩০৯ জন শিক্ষার্থীর ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের আবেদন করতে হবেনা। পরবর্তী ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9