ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ PM
সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ইশায়াত শাহরিয়ার অপ্রতিম © সংগৃহীত

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের পর ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ছেলেকে নিয়ে আবেগঘন নানা কথা তুলে ধরেন ড. নাহিদা বেগম। 

নাহিদা লেখেন, ‘মা, তুমি তো বলেছিলে আমি তোমার পৃথিবী… আজ সেই পৃথিবীটা এত নিঃশব্দ কেন? আমি তো আর তোমার কাছে ফিরব না মা… শুধু আমার জন্য একটু দোয়া করো। আর আমার চলে যাওয়ার সত্যটা যেন চাপা না পড়ে।’

এর আগে, ১৮ সেপ্টেম্বর দুপুরে কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন অপ্রতিম। পরদিন লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে নিহতের পরিবারের দাবি, হত্যার পেছনে আরও কারণ রয়েছে। নাহিদা বেগমের অভিযোগ, মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে এলাকার একটি মাদকচক্র অপ্রতিমকে পরিকল্পিতভাবে টার্গেট করে থাকতে পারে।

আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬