পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ PM
 জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি পেপারলেস করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পেপারলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বড় লক্ষ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে এবং প্রয়োজনীয় তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। কোনো প্রিন্ট আউটের প্রয়োজন হবে না।
প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে বিপুল পরিমাণ কাগজ ব্যবহার ও নষ্ট হয়। ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার মাধ্যমে কাগজের ব্যবহার কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণও কমানো সম্ভব হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতোমধ্যে ক্যাশলেস করা হয়েছে। সামান্য কিছু ক্ষেত্রে নগদ অর্থের ব্যবহার রয়েছে, সেটিও আগামী কিছুদিনের মধ্যে পুরোপুরি বন্ধ করা হবে। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে।

পরীক্ষা ব্যবস্থায় ডিজিটাল অটোমেশনের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, কোনো পরীক্ষা সকাল ১০টায় শুরু হলে ১০টা ১৫ মিনিটের মধ্যেই কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত রয়েছেন, সেই তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে গত সাত মাসেই পরীক্ষা নেওয়া হয়েছে ১৬ লাখ শিক্ষার্থীর।

তিনি আরও বলেন, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের দিকেও এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১ অক্টোবর অক্সফোর্ড অ্যাসেসমেন্ট অথরিটির একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করতে আসবে। এই ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে দুই সপ্তাহের মধ্যে যেকোনো পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9