সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ PM
বই বিতরণ করছেন লেখক ফোরামের  সদস্যরা।

বই বিতরণ করছেন লেখক ফোরামের সদস্যরা। © টিডিসি ফটো

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও বিভিন্ন বয়সী শিশুরা অংশ নেয়। তাদের হাতে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ শিশুদের সঙ্গে কথা বলেন এবং নিয়মিত পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন বলেন, ‘শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। আমরা চাই, প্রতিটি শিশু যেন স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ পায়।’

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবির সভাপতি রবিউস সানি জোহা বলেন, ‘সাক্ষরতা শুধু পড়া-লেখা শেখা বা জানার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একজন মানুষকে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি। একটি শিক্ষিত ও মানবিক সমাজ বিনির্মাণে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, একটি খাতা-কলম হয়তো আমাদের কাছে খুব সাধারণ একটি বিষয় কিন্তু কোনো সুবিধাবঞ্চিত শিশুর কাছে এটি হতে পারে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের এই ছোট উদ্যোগের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ও আনন্দ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬