ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ PM
জব কর্নার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

জব কর্নার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জব কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এই জব কর্নার উদ্বোধন করেন। 

ইবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ। এ ছাড়া ছাত্রদল ছাত্রশিবির নেতারা ও চাকরির প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জব কর্নার উদ্বোধনের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া বলেন, ‘ইতিপূর্বে যখন জব কর্নার ছিল না তখন আমরা সাবেক ভিসি স্যারকে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন যে শিক্ষার্থী তো হয় না জব কর্নার দিয়ে কী হবে, অল্প কয়জনের জন্য এত বড় স্থান দেওয়া যাবে না। কিন্তু তখন ছোট পরিসরে শুরু করার পরই দেখা যায় যে বসার স্থান সংকুলান হচ্ছে না। তবে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইবি শিক্ষার্থীরা এখনো অনেক পিছিয়ে আছে। তবে আমাদের ইন্টারনেটের গতি বৃদ্ধি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রাত ৮টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখার অনুরোধ জানাই।’

আরও পড়ুন: চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভাইভা কি পরীক্ষা না?’

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে  এম মতিনুর রহমান বলেন, ‘ইতিপূর্বে প্রশাসনের কাছে তোমাদের জানানো দাবি আমরা খুবই ইতিবাচক ভাবে গ্রহণ করেছি। তোমরা কয়েকটি দাবি জানিয়েছো, জব কর্নারকে আরও বড় ও সুনির্দিষ্ট করা; ইন্টারনেটের গতি বৃদ্ধি করা এবং রাত ৮টা পর্যন্ত খোলা রাখা। আমরা এটিও ইতিবাচকভাবে বিবেচনা করবো। কোনো ভালো উদ্যোগের সম্প্রসারণে আমাদের কোনো কার্পণ্য নেই।  নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের পাশে থাকবে। তবে নিশ্চিত করতে হবে যে লাইব্রেরির যে উদ্দেশ্য ও পরিবেশ, তা যেন ব্যহত না হয়।’

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9