বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ AM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ AM
বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ

বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ © টিডিসি ছবি

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩ ব্যাচের বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ। গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাওয়ার পথে শাটল থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, গত ১৬ আগস্ট বিইউপির আবাসিক হলে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের শাটল থেকে পড়ে যান তাহমিদ। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।

তাহমিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর সহপাঠীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করে তাঁরা বলেন, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ আর নেই। আল্লাহ তাঁর সব ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে তাঁর পরিবার, স্বজন, প্রিয়জন ও বন্ধুদের শক্তি ও ধৈর্য দান করুন।

সবাই শ্রেষ্ঠোর জন্য দোয়া করবেন। আমিন।’

ট্যাগ: বিইউপি
‘সাপ্লিমেন্টারি এক্সাম’ দেওয়ার সুযোগ পাচ্ছে এসএসসি ফেল করা …
  • ১১ অক্টোবর ২০২৬
ব্যবসার জন্য ‍স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া যৌতুক নয়: হাইকোর্ট
  • ১১ অক্টোবর ২০২৬
বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়াম…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬