সুনামগঞ্জ কলেজে স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে মশক নিধন অভিযান

০৫ আগস্ট ২০১৯, ০৫:২৫ PM

© টিডিসি ফটো

সুনামগঞ্জ সরকারি কলেজের আঞ্চলিক সেচ্ছাসেবী সংগঠন দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ও সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার কল্যাণ সমিতির সহযোগিতায় ডেঙ্গু মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর বারোটায় কলেজ অডিটোরিয়াম হলরুম প্রাঙ্গণ থেকে ডেঙ্গু মশক নিধন অভিযানের উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ।

এসময় সাবেক সিভিল সার্জন ও সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার কল্যাণ সমিতির সভাপতি ডা. আব্দুল হাকিম, কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোখসানা পারভিন, সহকারী অধ্যাপক জাকির হোসেন, ইনার উদ্দিন ফাহিম, প্রভাষক নূর মোহাম্মদ, নির্মলেন্দু শর্মা, তরিকুল ইসলাম, মো. মাইনুদ্দীন প্রমুখসহ দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন'র আহবায়ক আব্দুস সালাম মাহবুবের নেতৃত্বে সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য মশক নিধন অভিযানে অংশগ্রহণ করে।

প্রায় দুই ঘন্টাব্যাপী ডেঙ্গু মশক নিধন অভিযানে কলেজের আশপাশের ঝোপঝাড়, স্যাঁতসেঁতে জায়গা, পয়ঃনিষ্কাশন পথ ও নালা-নর্দমায় মশক নাশক পাউডার ছিটানো হয়।

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬