ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান

২৯ আগস্ট ২০২৬, ১২:০৯ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১২:১৪ PM
ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট তারিখ পূর্বাহ্ন হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।

আরও পড়ুন: এক ছাতার নিচে নেই সব আঘাতের চিকিৎসা, মুমূর্ষু রোগীই দৌড়ান হাসপাতালে হাসপাতালে

গত বছরের মার্চে রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইবি উপাচার্যের কার্যালয়ে নজিরবিহীন হট্টগোলের পর ৫ মার্চ ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন আসে। তখন থেকেই গুঞ্জন ছিল, সরিয়ে দেওয়া হতে পারে পূর্ববর্তী প্রশাসনের দায়িত্ব পালন করা ব্যক্তিদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই …
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লা…
  • ২৯ আগস্ট ২০২৬
দল থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইর…
  • ২৯ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ …
  • ২৯ আগস্ট ২০২৬
৩৬ গৃহহীন পরিবার কাছে ‘স্বপ্ন বাড়ি’র চাবি তুলে দিলেন তথ্য প…
  • ২৯ আগস্ট ২০২৬