জাপানি প্রতিনিধি দলের সাথে ইবি প্রশাসনের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ আগস্ট ২০২৬, ০৮:৪২ PM
জাপানি প্রতিনিধি দলের সাথে ইবি প্রশাসনের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাপানি প্রতিনিধি দলের সাথে ইবি প্রশাসনের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত © সংগৃহীত

জাপানি প্রতিনিধি দলের সাথে  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যৌথভাবে টু-প্লাস-টু গ্রাজুয়েশন কোর্স চালুর উদ্যোগ নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপাচার্যের বাংলোর সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। 

জাপানি প্রতিনিধি দলে ছিলেন — ওয়েস্ট ওকায়ামা মেডিকেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মালিক ডা. সেইজি ইশিমোতো, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের পরিচালক ইয়োতা শিগে মোরি, জেনমিরাই এডুকেশনাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসুহিরো কাওয়ামোতো এবং ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউল করিম।

সভায় টু-প্লাস-টু গ্রাজুয়েশন কোর্স চালুর পদক্ষেপ হিসেবে ক্যাম্পাসে ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট’ স্থাপন করে জাপানিজ ভাষা কোর্স চালুর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

জাপানি প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, তাঁরা জাপানি ভাষা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গ্রাজুয়েশনের পরেই শতভাগ চাকরির নিশ্চয়তার পরিবেশ তৈরিতে কাজ করছেন। পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে এ উদ্যোগ সফল হওয়ার পর, সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে তাঁরা দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের আর্থিক সুবিধার্থে স্কলারশিপ প্রদান এবং টিউশন ফি ছাড়ের বিষয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করার সুযোগ নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬