আ’লীগ-ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৬ PM
আ’লীগ-ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

আ’লীগ-ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি

সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রশাসন ভবনে মহড়া দেয় তারা। 

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও দেশ গড়ো’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘ভারত যদি বন্ধু হউ, হাসিনা কে ফেরত দাও’, ‘একশান একশান, ডাইরেক্ট একশান’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’, ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’ ইত্যাদি স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন বলেন, যেসব ফ্যাসিস্ট শিক্ষক দেশে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো অপতৎপরতা চালাচ্ছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এসকল ফ্যাসিস্ট শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। একই সাথে এই দেশেও এদের ঠাঁই হবে না। এদের বিরুদ্ধে ছাত্রদল সবসময় কঠোর অবস্থানে থাকবে। 

অস্ট্রেলিয়ায় শিরোপায় চোখ বাংলাদেশের 
  • ১৭ আগস্ট ২০২৬
দেড় যুগ ধরে নেই ইসলাম ধর্মের শিক্ষক, অর্ধেকের বেশি শিক্ষার্…
  • ১৭ আগস্ট ২০২৬
মেয়াদ না ফুরালেও নষ্ট হতে পারে রান্নাঘরের এই ১৫টি জিনিস
  • ১৭ আগস্ট ২০২৬
অধিভুক্ত সব কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ জাতীয় বিশ…
  • ১৭ আগস্ট ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হু…
  • ১৭ আগস্ট ২০২৬
পে স্কেলে সর্বোচ্চ বেতন বৃদ্ধি ও বাস্তবায়নের ধাপ নিয়ে প্রথম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage