নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬ আগস্ট ২০২৬, ১১:২৯ PM
মশাল ও বিক্ষোভ মিছিল

মশাল ও বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নুর হোসেন হল মাঠ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,সিনিয়র সহ-সভাপতি সাদজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুর জামান রুকু, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদসহ অন্যান্য নেতাকর্মীরা।  

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, হাবিপ্রবি ছাত্রদল সব সময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে। বিগত ১৭ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু শিক্ষকের জন্য আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু আজ সেই ক্যাম্পাসেই আমরা মিছিল করছি। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আশায় আছেন আপনাদের আপা ফিরবে তারা সাবধান হয়ে যান। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে হাবিপ্রবি ছাত্রদল কোনো ধরনের ছাড় দেবে না।

তিনি আরও বলেন, হাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন। যার প্রমাণ আমাদের দল ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি বা হল দখলের মতো ঘটনা ঘটেনি। আমরা সব সময় সহাবস্থানে বিশ্বাসী। আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9