ইডেন কলেজের সামনে আপত্তিকর অবস্থান যুবকের, ধাওয়া করে ধরলেন ছাত্রীরা

১৬ আগস্ট ২০২৬, ১২:০৭ PM
অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা

অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা © সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে আপত্তিকর অবস্থান করার অভিযোগে এক যুবককে ধাওয়া করে আটক করেছেন ছাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই যুবককে ধরে পেটাতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৫ আগস্ট) কলেজের সামনে এসে ওই যুবক প্রস্রাব করতে বসলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ছাত্রী কলেজের সামনে থাকা এক ব্যক্তিকে ধাওয়া করছেন। এ সময় আরও কয়েকজন ছাত্রী তার সঙ্গে যোগ দেন। তারাও ওই যুবককে ধাওয়া করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন।

আরও পড়ুন: আওয়ামী আমলের নীতিমালাই বহাল, ফেসবুকে মতপ্রকাশ নিয়ে অস্বস্তিতে শিক্ষকরা

পরে ওই যুবককে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পেটাতে দেখা যায় ভিডিওতে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ব্যক্তি নিয়মিত কলেজের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। গতকাল শনিবারও একই ধরনের আচরণ করায় ছাত্রীরা তাকে ধাওয়া করেন। তবে এ ঘটনায় ইডেন মহিলা কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দফাদার পদবি
  • ০৩ নভেম্বর ২০২৬
হঠাৎ পেছাল এশিয়ান কাপ
  • ০৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্ত…
  • ০৩ নভেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা দেবে সরকার, ছানি অপারেশন হবে …
  • ০৩ নভেম্বর ২০২৬
সেই শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
  • ০৩ নভেম্বর ২০২৬
বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর স্মরণ সভা অনুষ্ঠিত
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950