জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. নাজমুল হোসাইন

২৮ জুলাই ২০২৬, ০৬:০২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। © টিডিসি ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তিনি দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ও ১৪(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার গবেষণার আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ এবং মার্কেটিং। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বুক চ্যাপ্টার প্রকাশিত হয়েছে।

কর্পোরেট ও একাডেমিক জগতের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

এলাকাভেদে প্রাথমিক বিদ্যালয়ের সূচিতে পরিবর্তন, যুক্ত হচ্ছে …
  • ২৮ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা 
  • ২৮ জুলাই ২০২৬
নতুন আবাসন নীতিমালার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ…
  • ২৮ জুলাই ২০২৬
দুর্দান্ত দাপটে ফাইনালে বাংলাদেশ
  • ২৮ জুলাই ২০২৬
ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর
  • ২৮ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার খবর নিয়ে যা বললেন মির্জা ফখরুল
  • ২৮ জুলাই ২০২৬