কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

২৮ জুলাই ২০২৬, ০১:২৫ PM
অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন

অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন বাংলাদেশ (ইউট্যাব) এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে উপ-উপাচার্য ও অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

জানা যায়, নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের  শিক্ষক। পাশাপাশি শিক্ষক সমিতির নির্বাচনের লক্ষ্যে গঠিত কমিটির আহবায়ক তিনি। এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক।

গতবছরের মঙ্গলবার (১৩ মে) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউট্যাব কুবি শাখার কমিটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশ্লিষ্ট সংশোধনীসহ) অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি আগে হবে, ওই সময় পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তারা। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage