আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত প্রো-ভিসি ও ট্রেজারার

২৮ জুলাই ২০২৬, ১১:৫০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১২:৩৬ PM
প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিসকে দায়িত্ব বুঝিয়ে দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিসকে দায়িত্ব বুঝিয়ে দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে প্রথম কর্মদিবসে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তাদের স্ব স্ব দপ্তরে দায়িত্ব বুঝিয়ে দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় প্রো-ভিসি ও ট্রেজারার অফিসে তাদের প্রথম কর্মদিবস শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমানসহ অন্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য ড এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমি ১৪ মে যোগদান করার পর আমার দুজন সহকর্মী হিসেবে প্রফেসর এয়াকুব আলী এবং প্রফেসর জাহাঙ্গীর আলম গতকাল পর্যন্ত নিবেদিতভাবে সার্ভিস দিয়েছি। আমরা একটি টিমওয়ার্কের মতো কাজ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। একটি দায়িত্বের কারণে হয়তো আমাদের পদের রূপান্তর ঘটেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবাই আমরা শিক্ষক। আজ যারা যোগদান করেছেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি।  ইনশাআল্লাহ তাদের সাথেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

এর আগে সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আদেশক্রমে এবং সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১ (ক) (১) ধারা অনুসারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলীকে ট্রেজারার হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9