ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী

২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫২ PM
অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী

অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাওয়া'হ অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এ নিয়োগের মধ্য দিয়ে তিনি বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন। 

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আদেশক্রমে এবং সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুসারে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইদ্রিস আলীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হলো। 

নিয়োগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর, পদে থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

অধ্যাপক ড. ইদ্রিস আলী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শিক্ষক সমিতির সদস্য ছিলেন।  

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬