জাতীয় বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছি: ভিসি

২৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ © সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্বমানের উচ্চশিক্ষার নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ইকো কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাকাডেমিক স্বায়ত্তশাসন এবং আঞ্চলিক কলেজগুলোর অবকাঠামোগত ও ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে এ সভার আয়োজন করা হয়।

ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে নয়, বরং মানসম্মত উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ও বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। প্রান্তিক ও দূরবর্তী অঞ্চলের কলেজগুলোকে সমান গুরুত্ব দিতে না পারলে সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন অসম্ভব।

তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে প্রচলিত শিক্ষাপদ্ধতিতে আমূল পরিবর্তন আনা জরুরি। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পুনর্বিন্যাস, ইনোভেশন এবং গবেষণাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ড. আমানুল্লাহ জানান, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের কলেজগুলোতে দ্রুত অনলাইন লার্নিং প্লাটফর্ম শক্তিশালী করা, লাইব্রেরি ও ল্যাবরেটরির আধুনিকায়ন এবং সেশনজট সম্পূর্ণ নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে তিনি প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকদের সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সংস্কারমূলক নীতির বিষয়ে তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী ও ক্ষমতায়িত করা হচ্ছে, যাতে অধ্যক্ষদের সাধারণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য বারবার গাজীপুর ক্যাম্পাসে যেতে না হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও ইকো কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোকাররম হোসেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জুলফিকার আলীসহ জেলার বিভিন্ন অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9