কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে ঢোকার অনুমতি পেলেন মুফতি ফয়জুল করিম, বাধা নেতাকর্মীদের

২৫ জুলাই ২০২৬, ০৭:৩২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিলেও তার সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের প্রবেশে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রশাসন, নিরাপত্তাকর্মী ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে প্রবেশে বাধাপ্রাপ্ত নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনেই জামাতে আসরের নামাজ আদায় করেন।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় অংশ নিতে মুফতি ফয়জুল করিম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে আগে থেকেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তার সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ সময় নেতাকর্মীরা একসঙ্গে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করতে সক্ষম হলেও অধিকাংশই প্রধান ফটকের বাইরে অবস্থান করেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রবেশের সুযোগ না পেয়ে প্রবেশে বাধাপ্রাপ্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা প্রধান ফটকের সামনেই জামাতে আসরের নামাজ আদায় করেন।

অন্যদিকে মুফতি ফয়জুল করিম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় অংশ নেন। পরে তিনি বিজয়-২৪ হলে স্থাপিত একটি ফার্স্ট এইড বক্সের উদ্বোধন করেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের এনামুল হক মজুমদার বলেন, ‘আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক মুফতি ফয়জুল করিম সাহেবকে নিয়ে কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের পর জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে একটি ঘরোয়া দোয়া মাহফিলের আয়োজনের পরিকল্পনা ছিল। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার অনুমতির আবেদন করলেও তারা অনুমতি দেয়নি। নিয়মতান্ত্রিকভাবে বারবার যোগাযোগের পর প্রশাসন শুধু শায়েখ মুফতি ফয়জুল করিম সাহেবকে প্রবেশের অনুমতি দেয়, কিন্তু আমাদের অনুমতি দেয়নি। পরে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে কিছু ব্যক্তি আমাদের উদ্দেশে আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করেন। তবে আমরা নামাজ শুরু করে দিলে তারা আর কিছু বলেনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘আমরা শুধু মুফতি ফয়জুল করিমকে প্রবেশের অনুমতি দিয়েছি। বিশৃঙ্খলার আশঙ্কায় বহিরাগতদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন, তারাই বহিরাগত।’

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9