ইবিতে মেগা প্রকল্পে ধীরগতি : তথ্য সংগ্রহে প্রকল্প পরিদর্শন আইএমইডি কর্মকর্তার

২৫ জুলাই ২০২৬, ০৪:০০ PM
ইবিতে চলমান মেগা প্রকল্প পরিদর্শন করেন আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর উপপরিচালক মো. মাহমুদুল হাসান

ইবিতে চলমান মেগা প্রকল্প পরিদর্শন করেন আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর উপপরিচালক মো. মাহমুদুল হাসান © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলমান ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। প্রকল্প অনুমোদনের সময় প্রকল্পের মেয়াদ চার বছর দেওয়া হলেও দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ শেষ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও তথ্য সংগ্রহে প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর উপপরিচালক মো. মাহমুদুল হাসান। 

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়) (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি। এ সময় প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী খান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল), মো. আলীমুজ্জামান (টুটুল), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা.) মো. আব্দুল মালেক মিয়া সেখানে উপস্থিত ছিলেন। 

পরে উপাচার্যের বাংলোয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর উপপরিচালক মো. মাহমুদুল হাসান। ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সভায় চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করার প্রতি উপাচার্য গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয় যার মেয়াদ ছিল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের অনুমোদনের পর দুই দফায় মেয়াদ বৃদ্ধির পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হওয়ায় তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধি করা হয় ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। তবে সেই সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি প্রকল্পের নির্মাণকাজ। এ অবস্থায় চতুর্থ দফায় আবারও মেয়াদ বৃদ্ধির আবেদন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9