দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ করার সিদ্ধান্ত: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

২৪ জুলাই ২০২৬, ০৪:০৩ PM
দিনাজপুর সঙ্গীত কলেজে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে ভিসি

দিনাজপুর সঙ্গীত কলেজে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে ভিসি © টিডিসি ফটো

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনাজপুর সঙ্গীত কলেজে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।

ভিসি বলেন, একটি জাতির টেকসই উন্নয়নের ভিত্তি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়; বরং সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে একটি মেধাভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ, নেতৃত্ব, সৃজনশীলতা এবং নৈতিকতা উন্নয়নে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের আরবি, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং রেমিট্যান্স আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্যাম্পাস ও ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ভাইস-চ্যান্সেলর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নওশের ওয়ান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬