‘প্রটেকশন দেওয়া সম্ভব নয়’, মুফতি ফয়জুলের অনুষ্ঠানে অনুমতি দেন নি কুবি প্রশাসন

২৪ জুলাই ২০২৬, ১২:৫৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০১:০৩ PM
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন কতৃক আয়োজিত জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও 'ইসলাহী ইজতেমায়' প্রধান অতিথি হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। অনুমতি ছাড়াই অনুষ্ঠান পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা। 

জানা যায়‚ আগামী শনিবার (২৫ জুলাই) জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপস্থিতি নির্ধারিত ছিল।

বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রধান অতিথিকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেননি। এ বিষয়ে প্রক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্যাম্পাসে জুলাই এর কর্মসূচির অনুমতি দেওয়া হবে না।’

এ বিষয়ে ইশার শাখা নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের আয়োজিত কর্মসূচি ছিল জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইসলাহী ইজতেমা কেন্দ্রিক একটি ধর্মীয় ও নৈতিকতামূলক অনুষ্ঠান।এটি কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না। তাই এ ধরনের কর্মসূচিতে বাধা দেওয়া দুঃখজনক এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগকে সংকুচিত করে।’

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।’ সে প্রেক্ষাপটে কেবল এই অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচির অজুহাতে অনুমতি না দেওয়া বৈষম্যমূলক বলে তারা মনে করে।

ইসলামি ছাত্র আন্দোলনের শাখা সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি বলেন, ‘প্রয়োজনে লিখিত অনুমতি ছাড়াই কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের জন্য দোয়ার আয়োজন করবে ইশা।’

এ বিষয়ে শাখা সভাপতি মুহা. শামীম বলেন‚ ‘আমরা কিছুদিন আগে প্রক্টরের নিকট লিখিত আবেদন দিয়েছিলাম। তিনি সেখানে না করেননি। হঠাৎ করে এখন বলছেন যে অনুষ্ঠান করতে পারবো না। অথচ অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। শায়েখে চরমোনাইয়ের উপস্থিতিতে আমরা কেবল ইসলাহী ইজতেমা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতাম। সেখানে তিনি নিষেধ করছেন। যাইহোক‚ আমরা আমাদের অনুষ্ঠান ঠিক সময়েই পরিচালনা করবো।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘প্রক্টোরিয়াল বডি মনে করেছে এতো বড় মাপের একজন আলেম ও রাজনীতিবিদকে প্রটেকশন দেয়া সম্ভব হবে না। তাই এতে অনুমতি দেয়া হয়নি। অন্যান্য রাজনৈতিক দল প্রোগ্রাম করার আগে অনুমতি নিতে আসেনি। যেহেতু ইসলামী ছাত্র আন্দোলন অনুমতির জন্য আবেদন করেছে তাই প্রক্টোরিয়াল বডি 'অনুমতি না দেয়ার' এই সিদ্ধান্ত নিয়েছে।’

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9