অন-ক্যাম্পাস মাস্টার্স (ফাইনাল) ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

২২ জুলাই ২০২৬, ০৩:১৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস মাস্টার্স (ফাইনাল) প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন করার সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সোনালী সেবা অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬