ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২২ পয়েন্টে বিন স্থাপন

২২ জুলাই ২০২৬, ০২:১৬ PM
ডাস্টবিনে ময়লা ফেলে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ডাস্টবিনে ময়লা ফেলে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © টিডিসি

ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২২টি ডাস্টবিন স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া এ কর্মসূচির উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে ডাস্টবিনে ময়লা ফেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এ সময় সেখানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, এস্টেট অফিস প্রধান ও উপ-রেজিস্ট্রার মো. আলাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল), বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাম্পাসের ২২টি পয়েন্টে এই বিন স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য বর্ধিত করবে। এর অংশ হিসেবে ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আমি সবাইকে নির্দিষ্ট বিনে ময়লা ফেলার অনুরোধ জানাই এবং ক্যাম্পাস-পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগে সবার সহযোগিতা কামনা করছি।’

পাশাপাশি, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম-কক্সবাজারে বন্যাকবলিত ১ হাজার পরিবারকে আইওএমের জর…
  • ২২ জুলাই ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলার অভিযোগে কারাগারে স্ত্রী
  • ২২ জুলাই ২০২৬
স্ত্রীসহ ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে চা…
  • ২২ জুলাই ২০২৬
কয়েকদিনের মধ্যে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, নতুন পছন্দের তালি…
  • ২২ জুলাই ২০২৬
ইতালিতে হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন
  • ২২ জুলাই ২০২৬
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৬৪৭ জনের বড় নিয়োগ
  • ২২ জুলাই ২০২৬