২০২৪ সালের মাস্টার্স প্রোগ্রামের বিষয়ভিত্তিক পেপার কোড এন্ট্রি শুরু বৃহস্পতিবার

২২ জুলাই ২০২৬, ০১:৩৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে নিশ্চিতভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনলাইন পেপার কোড এন্ট্রি আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টা থেকে শুরু হবে। এ কার্যক্রম চলবে ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে কলেজ (Postgraduate) লগইনে প্রবেশ করে Paper Code Entry অপশনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযোজ্য সিলেবাস অনুযায়ী সঠিক পেপার কোড এন্ট্রি করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পেপার কোড এন্ট্রি না করলে অথবা ভুল পেপার কোড এন্ট্রি করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

বিজ্ঞপ্তিটি বুধবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬