গুজব, ধর্ষক ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বেরোবি বঙ্গবন্ধু পরিষদ

২৩ জুলাই ২০১৯, ০৪:৩৭ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে গুজব সৃষ্টিকারী, ধর্ষক ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ও শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষক এবং বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা একবিংশ শতাব্দীতে এসেও বিভিন্ন গুজবে কান দিয়ে যাচাই বাছাই না করে নিরপরাধ মানুষকে প্রতিনিয়ত আহত ও নিহত করছি, যা লজ্জাজনক। এ সব গুজব যারা রটাচ্ছে তারা একটি কুচক্রী মহল, তাদের হীন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এসব করছে।

বক্তারা বলেন, আমরা মনে করি বর্তমান সময়ে যারা ধর্ষণের সাথে জড়িত তারা ৭১’র আল-বদর, আল-শামস, রাজাকার গোষ্ঠীর বংশধর। আর তারাই এসব অপকর্ম চালাচ্ছে। আমরা যদি প্রত্যেকেই নিজের জায়গা থেকে সচেতন হই, এর প্রতিবাদ করি এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইন রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেই তাহলে এ সব ন্যক্কারজনক ঘটনা বন্ধ করা সম্ভব হবে।

ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬