ক্যাম্পাস সবুজায়নে বিশ্ববিদ্যালয় পরিবারের বৃক্ষরোপণ

২৩ জুলাই ২০১৯, ০২:৫৯ PM

© টিডিসি ফটো

ক্যাম্পাস সবুজায়ন ও শোভাবর্ধনের লক্ষ্য বৃক্ষরোপণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবারের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীরাবৃন্দ। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এবছরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান। এ বছর বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৫০টি আম ও ৫০টি কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান, প্রক্টর সুব্রত কুমার, দাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তা- কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক বাহাউদ্দিন গোলাপসহ অসংখ্য শিক্ষার্থী।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন,আমাদের ক্যাম্পাসের বয়স প্রায় নয় বছর হয়ে গেলেও এখনো ক্যাম্পাস মরুভূমির মতো অবস্থায় আছে। ওই ভাবে ক্যাম্পাস এখনো সবুজ হয়ে উঠতে পারেনি। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় পরিবারের ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত । আশা করি এভাবে বৃক্ষ রোপণ করা হলে কিছু দিনের মধ্যেই আমরা একটি সবুজ ক্যাম্পাস দেখতে পাবো।

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান বলেন, ক্যাম্পাস সবুজায়নে বিশ্ববিদ্যালয় পরিবার ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ করে আসছে। এবার তৃতীয় পর্যায়ে এসে আমরা ৫০টি আম ও ৫০টি কাঁঠালগাছ রোপণ করেছি। ক্যাম্পাস সবুজায়নে আমাদের এ ধারাবাহিকতা বজায় থাকবে।

এসময় তিনি ক্যাম্পাসের শোভাবর্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং তা রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬