বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়ার অনিয়ম তদন্তে কমিটি

০৬ জুলাই ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১০:১২ PM
ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার

ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আওয়ামীপন্থী সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার দায়িত্ব পালনকালীন সময়ের অনিয়ম খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার মেয়াদে কোনো ধরনের আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং নিয়োগ, পদোন্নতি বা পর্যায়োন্নয়নসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধি ও আইন অনুসরণ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রারের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সোয়েব।

অফিস আদেশে কমিটির জন্য তিনটি সুনির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— প্রাক্তন উপাচার্যের দায়িত্ব পালনকালীন সময়ের সকল আর্থিক অনিয়ম, নিয়োগ, পদোন্নতি বা পর্যায়োন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত ভৌত অবকাঠামো সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস যাচাইকরণ। এসব তথ্য তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সুপারিশ নিশ্চিত করার কথাও বলা হয়েছে আদেশে। এ ছাড়া উপাচার্য কর্তৃক গঠিত এই কমিটির সদস্যরা বৈঠক ভাতা পাবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ৪ মার্চ ২০২৪ থেকে ২০ আগস্ট ২০২৪ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬