হাওরাঞ্চলের উন্নয়নে ফ্রেন্ডশিপের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ PM
ডেপুটি স্পিকারের কার্যালয়ে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান

ডেপুটি স্পিকারের কার্যালয়ে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান © সংগৃহীত

নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়ে তার সঙ্গে একমত পোষণ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন র‍্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার রুনা খানকে আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, মানবকল্যাণ ও মানুষের জীবনমান পরিবর্তনে নিবেদিত ব্যক্তিদের এমন অর্জন পুরো দেশের জন্য গৌরবের। রুনা খানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি আমাদের দেশের সম্পদ, আমাদের ভবিষ্যৎ।”

মতবিনিময়ে নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও জীবনসংগ্রামের চিত্র তুলে ধরেন কায়সার কামাল। তিনি বলেন, দুর্গম যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত। অনেক মানুষ জীবিকার তাগিদে নিজ এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছেন।

হাওরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্যাটেলাইট হাসপাতাল স্থাপন এবং জরুরি রোগী পরিবহনে নৌ-অ্যাম্বুলেন্স চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং জলমহাল ব্যবস্থাপনায় প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

ডেপুটি স্পিকার বলেন, মৎস্যসম্পদ, কৃষি, জীববৈচিত্র্য ও পর্যটনকে কেন্দ্র করে পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে হাওরাঞ্চলের বিপুল সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও আহ্বান জানান তিনি।

জবাবে রুনা খান হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ডেপুটি স্পিকারের উদ্যোগ ও ভাবনার প্রশংসা করেন। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় নেত্রকোণার হাওরাঞ্চলে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে ফ্রেন্ডশিপের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন রুনা খান। স্থানীয় মানুষের প্রয়োজন ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহও জানান তিনি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ফ্রেন্ডশিপ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকে আসছে নতুন মনিটরিং নীতিমালা
  • ০৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
  • ০৪ নভেম্বর ২০২৬
মাদকের চালান নিয়ে বিরোধ, পাহাড়ে ‘বিচারের’ নামে নির্যাতনে নি…
  • ০৪ নভেম্বর ২০২৬
হাওরাঞ্চলের উন্নয়নে ফ্রেন্ডশিপের সহযোগিতা চান ডেপুটি স্পিকার
  • ০৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. খন্দকার সোহেল উল্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950