বন্যার্তদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ

২৩ জুলাই ২০১৯, ১২:৪৬ PM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) আইন ও বিচার বিভাগের উদ্যোগে জামালপুরের ইসলামপুরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিভাগের ছাত্র উপদেষ্টা ও প্রভাষক কাজী ইকরামুল হকের নেতৃত্বে এবং প্রভাষক মো. আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় আইন ও বিচার বিভাগের প্রায় ত্রিশ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ প্রায় চারশো পরিবারের মাঝে দেড় লক্ষ টাকার সমপরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় চিড়া, গুড়, কলা, স্যালাইন, বিস্কুট, মোমবাতি, মেস, পানি বিশুদ্ধিকরণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও পানিবাহিত রোগের ঔষধ প্রদান করা হয়।

বন্যাকবলিত মানুষের এমন খারাপ পরিস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ইকরামুল হক জানান, আমরা বন্যার্তদের জন্য যে ত্রাণসামগ্রী এনেছিলাম তা বন্যাকবলিত মানুষের তুলনায় খুবই নগণ্য। তবুও যারা খুব খারাপ অবস্থায় রয়েছে আমার তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

এ বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, আমরা খবরের কাগজে অথবা টেলিভিশনে বন্যার্তদের অবস্থা যেমনটি বুঝতে পারি, তাদের কাছে এসে তার চেয়েও ভয়াবহ অভিজ্ঞতা পেলাম। আমাদের নৌকা দেখে অনেকেই আমাদের দিকে সাঁতার কেটে ও ভেলায় করে এসে ত্রাণ সংগ্রহ করেছে। তাদের অভিযোগ যে তারা এমন খারাপ পরিস্থিতিতেও তেমন সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। এক্ষেত্রে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ছাড়া আর কোন বিকল্প নেই। পাশাপাশি সরকার থেকে তাদেরকে যে সহযোগিতা করা হয় তার সুষ্ঠু বণ্টন করতে হবে।

উল্লেখ্য, আইন ও বিচার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে গত ১৯-২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে এই ত্রাণসামগ্রীর টাকা সংগ্রহ করা হয়।

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সেমিস্টারেই চাকরি, বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার গ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close