প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়তে ১০ দফা দাবি পিডিএফের

২২ জুলাই ২০১৯, ০৮:৫৩ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসকে প্রতিবন্ধীবান্ধব রূপে গড়ে তুলতে ১০ দফা দাবি নিয়ে উপচার্য ড. ফারজানা ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন পিডিএফের (physically-challenged Development foundation) জাবি শাখা ।

তাদের দশ দফা দাবির মধ্যে রয়েছে কাজের সুবিধার্থে কক্ষ বরাদ্দ, হলগুলোতে র‌্যাম্প ও হাই-কমোডযুক্ত টয়লেটের ব্যবস্থা, অনুষদ ও প্রশাসনিক ভবনে র‌্যাম্পের ব্যবস্থা, দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইলের ব্যবস্থা, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কোটায় আসন সংখ্যা ১৫ থেকে ২০ জনে বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অপেক্ষমাণ তালিকা প্রণয়ন, লাইব্রেরীতে আলাদা আসনের ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে সকল নিয়োগে প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ে ব্রেইলি লেখা ছাপানোর মেশিন সংযুক্ত করার আবেদন জানান ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার ভবনে উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন পিডিএফের সভাপতি কাজল আলী, সাধারণ সম্পাদক রবিউল নোমানসহ ৩০ জন সদস্য, পিডিএফের প্রধান উপদেষ্টা অধ্যাপক আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা। এসময় তারা উপাচার্যকে ব্রেইলি অক্ষরে লেখা ‘বাংলাদেশের সংবিধান ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ উপহার প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, তোমরা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছ। আমাদের কর্তব্য তোমাদের সামনে এগিয়ে নেওয়া। আমরা ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের ’আওতায় নির্মিত ভবনগুলোতে তোমাদের ( প্রতিবন্ধী) সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রাখবো।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950