গুজবের গণপিটুনিতে নিরীহ নারীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

২২ জুলাই ২০১৯, ০৭:১৪ PM

© টিডিসি ফটো

রাজধানীর উত্তর বাড্ডায় কল্লা কাটা গুজবে গণপিটুনির শিকার তাসলিমা বেগম রেনু নামের এক নিরীহ নারীকে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদের সামনে অমর একুশ ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আশিক মাহমুদ সোহান বলেন, ‘সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানোকে কেন্দ্র করে সাধারণ মানুষকে গণপিটুনির মাধ্যমে মেরে ফেলা হচ্ছে। কয়েকদিন আগে রাজধানীর উত্তর বাড্ডায় মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে আসলে ‘ছেলে ধরা’ গুজব ছড়িয়ে স্কুলের প্রধান শিক্ষকের রুম থেকে মাকে টেনে হিচড়ে বের করে পিটিয়ে মেরে ফেলা হয়।’

মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে প্রশাসনের আওতায় আনার আহবান এবং উপযুক্ত শাস্তির দাবি জানান।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950