খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু

২১ জুলাই ২০১৯, ১০:৫৮ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সপ্তাহে পাঁচদিন ব্যাপী থাকছে নানা আয়োজন।

রবিবার বিকেলে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি, কৌতুকাভিনয়, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের ইনডোর গেম অনুষ্ঠিত হবে।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬