বেরোবি উপাচার্যের সঙ্গে কর্মচারীদের বৈঠক, মেলেনি সমাধান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৩ দফা দাবিতে টানা ২৮ দিন থেকে আন্দোলন করছে ‘কর্মচারী সমন্বয় পরিষদ’। আন্দোলনের ২৮ তম দিন রবিবার আন্দোলনরত কর্মচারীদের সাথে বৈঠকে বসেছিলেন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। কিন্তু কোন ধরণের সমাধান ছাড়াই বৈঠক শেষ হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্মচারী সমন্বয় পরিষদ।

জানা যায়, গত মাসের ২৩ তারিখ থেকে ৩ দফা দাবিতে আন্দোলন করছেন ‘কর্মচারী সমন্বয় পরিষদ’ নামে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের একটি সংগঠন। এর মধ্যে চলতি মাসের ১১ তারিখে ৬২ তম সিন্ডিকেটের মাধ্যমে দাবিসমূহ পাশ হলেও আন্দোলন অব্যাহত রেখেছেন কর্মচারীরা। কর্মচারীদের অভিযোগ, তিন দফা দাবির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৪ মাসের বকেয়া বেতন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিলেও নীতিমালা পাশের ক্ষেত্রে চরম অসংগতি আছে। সিন্ডিকেটে পাশকৃত নীতিমালাকে তারা প্রহসনের নীতিমালা আখ্যা দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন।

কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন, ‘উপাচার্য মহোদয় আমাদের বৈঠকে বসেছিলেন। তার সময় স্বল্পতার কারণে কোন ধরণের সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত তিনি সময় নিয়েছেন বিষয়টি সমাধানের জন্য।’ তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950