ইজিবাইক উল্টে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর হাড় দ্বিখন্ডিত

© টিডিসি ফটো

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মো. সাজ্জাদ হোসাইন সিয়াম। সিয়াম ফার্মেসি বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

শনিবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে গোপালগঞ্জ মৎস ইন্সটিটিউটের সামনে ইজিবাইক উল্টে এ দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে সিয়ামের কয়েকজন বন্ধু তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে দেওয়া এক্সরে রিপোর্টে দেখা যায় তার বাম হাতের উপরের অংশ (হিউমেরাস) দ্বিখন্ডিত হয়েছে। এক্সরে রিপোর্ট দেখে ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনা নিয়ে যেতে বলেন।

সিয়ামের সঙ্গে থাকা তার বন্ধু গোলাম রব্বানী জানান, ‘তার হাত প্লাস্টার করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তিন-চার দিন পরে সার্জারি করা হবে।’

১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬