বাঙালীর কন্ঠ লেখক পুরস্কার পেলেন ইবি শিক্ষক

২১ জুলাই ২০১৯, ০৪:০৩ PM

© টিডিসি ফটো

দৈনিক বাঙালির কন্ঠ লেখক পুরস্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের শিক্ষক ও লেখক ড. বাকী বিল্লাহ বিকুল। গত শুক্রবার ঢাকাস্থ কাঁটাবনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

গবেষণাগ্রন্থ ‘বাংলা উপন্যাসে নদী: সমাজ ও শ্রমজীবী মানুষ’র জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন বলে জানা গেছে। এর আগে ২০১৭ সালেও তিনি কাব্য সাহিত্যে অবদান রাখার জন্যে ‘কবি ওমর আলী’ পুরস্কার লাভ করেন।

এ বিষয়ে ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, ‘কোন লেখকই সম্মমাননার জন্য লেখনী ধারন করেন না। তবে তার সৃষ্টটিকর্মের স্বীকৃতি বা কোন সাহিত্য পুরস্কার তাকে পুলকিত করে, শিহরিত করে। এ স্বীকৃতি সামনের দিনে আরো ভালো কিছু লেখার অনুপ্রেরণা এবং তাগিদ দিবে।’

উল্লেখ্য, ড. বাকী বিল্লাগ বিকুল ব্যক্তিগত জীবনে একজন রবীন্দ্রপ্রেমিক। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। প্রবন্ধসাহিত্য তাঁর আগ্রহের বিষয় হলেও তিনি কবিতা, ছোটগল্প ও কলামও লেখেন। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ইতোমধ্যে ত্রিশ ছাড়িয়েছে। স¤প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর রচিত গ্রন্থ ‘বঙ্গবন্ধু: মননে সৃজনে’ বেশ আলোচিত।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close