ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির নতুন কমিটি

১৯ জুলাই ২০১৯, ০৯:৩৩ PM

© টিডিসি ফটো

ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পটুয়াখালীর জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জহির রায়হান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সংগঠনটির মাসিক সাধারণ সভায় পাঁচ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সরদার আল মামুন। সভা সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আবিদ। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার শান্তসহ সংগঠনের বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় ও জহির রায়হান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তার বাড়ি কলাপাড়া উপজেলায়।

আংশিক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দীন উজ্জ্বল (সরকারি কবি নজরুল কলেজ), যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (সরকারি তিতুমীর কলেজ), সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ (ঢাকা কলেজ)।

এর আগে কমিটির অনুমোদন দেয় পটুয়াখালী জেলা সমিতি, ঢাকা এর সভাপতি মেজর (অবঃ) ইকবাল হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. ইকবাল মাহমুদ।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950